এস এম সাহেব আলী, গাবুরা: বুড়িগোয়ালিনী নৌ থানার বিশেষ অভিযানে উদ্ধার হওয়া পরিত্যক্ত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদারের নেতৃত্ব এসব জাল চৌদ্দরশি এলাকার খোলপেটুয়া নদী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দুই হাজার মিটার লম্বা ২টি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
