ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার দুটি স্কুলের শেখ রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবে ল্যাপটপ প্রদান

admin
February 20, 2019 10:14 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কুমিরা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাবে ল্যাপটপ প্রদান করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে টেলিফোন শিল্প সংস্থার বাস্তবায়নে ও ওয়ালটনের সার্বিক সহযোগিতায় সরকারিভাবে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ২২টি ল্যাপটপ প্রদান করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন উপস্থিত থেকে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই ও কুমিরা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়ের হাতে এ ল্যাপটপ তুলে দেন। এসময় ওয়ালটন শোরুমের ম্যানেজার সুমন মিয়াসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।