ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়: এমপি রবি

admin
February 20, 2019 9:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই চেক বিতরণ করেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মহতী উদ্যোগ নিয়েছেন- যেন দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। এ লক্ষ্যে সমাজের হতদরিদ্র ও অসুস্থ মানুষের কল্যাণে সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য সকলের কাছে তিনি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।
এ সময় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত ৫৪ জনকে ৫০ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাকার চেক এবং ১শ’ ২ জনকে ৩ লক্ষ ১৭ হাজার টাকার ব্যক্তি অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।