জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক মোড়ল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের ওয়াশ অফিসার হামিদুল ইসলাম, ইউনিয়ন ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা, ফ্যাসিলিটেটর শাহজাহান সিরাজ।
সভা পরিচালনা করেন গ্রাম আদালত সহকারি অনুপম কুমার ঘোষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
