ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বইমেলা উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সভায় আগামী ৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বই মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের অধ্যক্ষ ও রাজধানী, বিভাগসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
