ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রভাষক কার্ত্তিক মিত্রের ছেলের মৃত্যু, শোক প্রকাশ

admin
February 19, 2019 9:41 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কেঁড়াগাছির শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মিত্রের একমাত্র ছেলে পার্থ প্রতিম মিত্র সোহাগ পরলোকগমন করেছেন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের মছলন্দপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ মারা যায়। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, ক্যাশিয়ার রামলাল দত্ত, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, ঐক্য পরিষদের পৌর সভাপতি অসিম পাল বটু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, রণজিৎ ঘোষ, অর্জুন পাল, মাস্টার উত্তম পাল, গৌরাঙ্গ সোম, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির ক্যাশিয়ার সুনিল রায়, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস, প্রচার সম্পাদক মিলন দত্ত, দপ্তর সম্পাদক গোপাল ঘোষ বাবু, অসিম ঘোষ, প্রদীপ রায়, সুমন দে, কমল সূত্রধর, মনতোষ সরকার, সুব্রত দত্ত, আদিত্য বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।