পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মহিলাদের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গদাইপুরে আরআরএফ-এর কার্যালয়ে মঙ্গলবার ডা. ফাতেমাতুজ্জোহরা ও ইয়াসমিন সুলতানা এ্যানি ২শ মহিলা রোগীকে চিকিৎসা প্রদান করেন। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে এ সেবা প্রদান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শেখ আরিফুর রহমান, রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল, তারক মজুমদার, সংস্থার স্বাস্থ্য কর্মী নাজিরুন্নাহার ও নাজরিন আক্তার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
