পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ ১০ লিটার চোলাই মদসহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে থানার এসআই শেখ রফিকুল ইসলাম, এএসআই ইব্রাহিম খলিল ও সাজ্জাত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদকাটী গ্রামের মৃত উপেন্দ্র বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৪০) এর বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ গৌরাঙ্গ ও হিতামপুর গ্রামের কেসমত সরদারের ছেলে হেলাল সরদার (২৫) কে হাতেনাতে আটক করে।
ওসি এমদাদুল হক শেখ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
