ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর মাইক্রো-প্রাইভেট মালিক সমিতির কমিটি গঠন: বিপুল সভাপতি ও উত্তম সম্পাদক

admin
February 19, 2019 9:38 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর মাইক্রো-প্রাইভেট মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) শহরের মাইক্রো স্ট্যান্ডে এ উপলক্ষ্যে মাইক্রো প্রাইভেট ড্রাইভার সমিতির সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলকে সভাপতি ও উত্তম কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর মাইক্রো-প্রাইভেট ড্রাইভার সমিতির সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতির সদস্য আব্দুল হাকিম, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ নেতা মেহেদি হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।