ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

admin
February 19, 2019 9:48 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মেহেরুন্নেছার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ফিডিং প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের উপ-সচিব মুহাম্মদ সোহেল হাসান।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সহকারি প্রকল্প পরিচালক আবু সাঈদ, রেজাউল ইসলাম, জেলা প্রাথমিক অফিসের সুপারিন্টেডেন্ট রাউফার রহিম, জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।