ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছা-ঘোনা ইউপি সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, মালামাল অপসারণের নির্দেশ

admin
February 19, 2019 9:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে মোজাফ্ফর গার্ডেন সড়ক সংস্কারের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে মালামাল অপসারণের নির্দেশ দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুমার কুন্ডু।
সেমাবার (১৮ ফেব্রুয়ারি) এক পত্রের মাধ্যমে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাগড়ীবাজারের নাসির উদ্দীন আকনের মালিকানাধীন মেসার্স আকন ট্রেডিং অ্যান্ড কোম্পানিকে এই আদেশ দেন।
পত্রে তিনি উল্লেখ করেন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুর্নবাসন প্রকল্পের আওতায় সদর উপজেলার ফিংড়ি এফআরবি সালাম ঢালীর বাড়ি থেকে ওয়াপদা বেঁড়িবাধ ভায়া নজরুল সড়ক, কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লাবসা ইউপি অফিস এবং শহরের ইটাগাছা আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়ক পর্যন্ত সর্বমোট ৯ হাজার ৩’শ ২ মিটার সড়ক নির্মাণ কাজের ত্রুটি হচ্ছে বলে জানতে পেরেছেন। এমতাবস্থায় তিনি গত ১৮ ফেব্রুয়ারি শহরের ইটাগাছা (মোজাফ্ফর গার্ডেন সড়ক) আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান নির্মাণে ব্যবহৃত খোয়া সিডিউল ও স্পেসিফিকেশন বহির্ভুত, যা অপসারণ করা প্রয়োজন।
এমতাবস্থায় নিম্নমানের ওই খোয়া অপসারণ পূর্বক সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক খোয়া মজুদ করে ল্যাবরেটরিতে পরীক্ষান্তে সন্তোষজনক ফলাফল সাপেক্ষে কাজ বাস্তবায়ন করার নির্দেশ দেন তিনি। এতে তিনি আরো উল্লেখ করেন, ব্যর্থতায় সিডিউল/স্পেসিফিকেশন বহির্ভুত মালামাল ব্যবহারে বাস্তবায়িত কাজের কোন বিল প্রদান করা হবে না।
উল্লেখ্য, এর আগে স্থানীয়দের দেয়া অভিযোগে ভিত্তিতে নির্বাহী প্রকৌশলি ওই কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান নিম্ন মানের খোয়া ব্যবহার করে ওই সড়ক নির্মাণ করা হচ্ছে। এরপর তিনি লিখিতভাবে ওই মালামাল অপসারণের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।