ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ

admin
February 19, 2019 9:01 pm
Link Copied!

আহছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামে দরবেশ স্মৃতি কাননে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, এসএম কবির হোসেন, ইদ্রিস আলী, ব্র্যাক ম্যানেজার মনিরুল ইসলাম, মোহর আলী, রজব আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রজব আলী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শিক্ষক খানজাহান আলী। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক শাহিনুর রহমান ও ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।