হাজী কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে হাজী কল্যাণ সংস্থার সভাপতি দ্বীন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ মার্চ তুফান কনভেনশন সেন্টারে হাজী সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে একশ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে ডেলিগেট কার্ড সংগ্রহ করার জন্য সকল আরাফাতী ভাই বোনদের প্রতি অনুরোধ জানানো হয়। হাজী সংস্থার সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নিজাম উদ্দীন, বিএম আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মো. রহিম, গোলাম মোস্তফা, মাও. মঈনউদ্দিন, আব্দুর মজিদ, পিয়ার আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
