ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

admin
February 18, 2019 10:22 pm
Link Copied!

কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সরকারি কলেজ মাঠে অধ্যক্ষ এস এম আফজাল হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রফেসর আবুল হাশেম, শফিউল আজম, জিয়াউর রহমান, ছানোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ইদ্রীস আলী প্রমুখ। এতে ছেলেরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও যোগাযোগ দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাপ, গোলক, চাকতি, বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আর মেয়েদের জন্য ছিল ১০০ মিটার, ২০০ মিটার, ৪ গুণ ১০০ মিটার যোগাযোগ ও ভারসাম্য দৌঁড়, দীর্ঘ লাফ, বর্শা, চাকতি, গোলক নিক্ষেপ। আগামী ২৪ ফেব্রুয়ারি মূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।