ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ নির্বাচনী গণসংযোগ করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিলি করেন এবং সদর উপজেলার উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ও বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
