ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কাঁকড়ার পোনা নার্সারারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

admin
February 18, 2019 10:02 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে কাঁকড়ার পোনা নার্সারারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কেয়ার বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং এনজিএফ বাস্তবায়িত এসডিসি-সমষ্টি প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ প্যারাডাইস হোটেল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন বলেন, বাংলাদেশে প্রথম স্থাপিত এনজিএফের হ্যাচারিতে উৎপাদিত পোনা ব্যবহারকারী নার্সারারদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এনজিএফের এসডিসি-সমষ্টি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল মতিন তালুকদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম. মাহাবুব আলম এবং প্রকল্প সমন্বয়কারী সরদার জিয়া উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।