ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলায় দু’টি দোকানে অগ্নিকাণ্ড, সাড়ে চার লাখ টাকার ক্ষতি

admin
February 18, 2019 10:20 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভুত হয়েছে। এতে সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
সূত্র জানায়, সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মৌতলা বাজারের গ্রামীণফোনের টাওয়ার সংলগ্ন আজম গাজীর অটো ভ্যানের পার্টসের দোকান ও পূর্ব মৌতলা গ্রামের ফারুক হোসেনের সেলুনের দোকান আগুন লাগে।
ভুক্তভোগী আজম গাজী জানান, আগুনে অটো ভ্যানের ব্যাটারী ও বিভিন্ন যন্ত্রাংশসহ দোকানের যাবতীয় জিনিসপত্র ভস্মীভুত হয়। অগ্নিকাণ্ডে চার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে পূর্ব মৌতলা গ্রামের ফারুক হোসেনের সেলুনের দোকান পুড়ে গেছে। ওই দোকানে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই দু’টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।