ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ভালোবাসায় দাবি

admin
February 18, 2019 8:51 pm
Link Copied!

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস,
হয় যেন সারাবিশ্ব শান্তির নিবাস।
এমনি দিনে বিশ্ব সনে ১৪ দফা দাবি,
পরষ্পরের ভালোবাসায় যেন সবে ভাবি।
এ হেন দিবসে চাই মানবতার মুক্তি,
হানাহানির অবসানে সুখময় জীবনের আকুতি।
মাতা পিতায় থাকুক সবার অকৃত্রিম ভালোবাসা,
জ্ঞানী-গুণীর কদরে মিটাই যতো আশা।
সারাবিশ্বে চাই শান্তি ও সম্প্রীতির বাঁধন,
নির্যাতনে যেন না করে লক্ষ মানবে ক্রন্দন।
এমন ভালোবাসায় দাবি আলোকিত মানব,
স্তরভেদে সম্মান দিয়ে যেন তাড়ায় দানব।
চাই বিশৃঙ্খলামুক্ত পরিবেশ, শান্তিপূর্ণ ভূবন,
মায়া-মমতার বাঁধনে হয় যেন পরষ্পরের আপন।
চাই সভ্য সমাজ, আল্লাহ প্রেমিক,
বেহায়াপনা ছেড়ে তাড়াই যতো অলীক।
যথা দাবি আদায়ে হলে সফলকাম,
অবদানে অংশী যারা জানাবো সালাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।