বসন্ত এসেছে আবার ফুটেছে প্রসূন
কোকিল ডেকেছে শাখে বহিছে দখিনা সমীরণ
আবার এসেছে দ্বারে নুতন ফাগুন,
আ¤্রকুঞ্জে মুকুলের সুভাসিত সমারোহ
মধুকর ছুটেছে চুরি করে নিতে কুসুম পরাগ
জাগুক কিশোর-কিশোরীর বুকে প্রেমের আগুণ।
আজি এ বসন্তের কোমল প্রভাতে
হলুদিয়া বসনে কিশোর-কিশোরীর দলে
নাচিয়া গাহিয়া ডাকিছে তোরে হে বসন্ত
তুই ধরা দে ওদের শুপ্ত হৃদয়ে,
ভেঙে যাক যত কারার বাঁধন
আজিকার প্রভাতের মত রাঙিয়ে উঠুক মন
বসন্তের রূপরসে ভরে যাক শূন্য জীবন
জীবন কে তুলুক নুতন রঙে রাঙিয়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
