যে হাসিটি দেখে তুমি
থেমেছিলে একটি ক্ষণ,
ও পাগল মন
অনুভূতি ধরে রেখে
ভুলে যেও সে বদন।
বাঁশীর যে সুরে তুমি
হারিয়েছিলে নিজেকে,
সুরের মাধুরীকে রাখিও মস্তিষ্কে
ভুলিও সে বাঁশিকে।
যে স্পর্শটিতে তোমার সাধের কায়াতে
হিমেল হাওয়া বয়েছিলো
চৈত্রের খর রোদে,
ভুলে যেও স্পর্শদাতাকে
ছোঁয়ার সে মায়াটুকু-
ভুলিও না অনন্তে।
যে মুখের মধুভাষা
বাসন্তী দোলা দিত হৃদয়ে,
তাকে তুমি ভুলে যেও
মায়াটুকু আমৃত্যু মেখে নিও গায়ে।
অঙ্গের দ্যোদুল্য, লাজুক দোলা
শিমের ডগার মত,
শিহরিত হয়েছিলো জলতরঙ্গে,
সে ঢেউয়ে ভাসতে থাক, অমৃত
মিশিতে চেও না সে নধরাঙ্গে।
একদা যে ভালবাসা
সজীবতা এনেছিল মরুর বুকে
তাতে তুমি শিতল হও আমৃত্যু
পেতে চেও না সে মানুষটিকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
