ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশানআরা পারভিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা বরুণ ব্যানার্জী, আনোয়ার সুমন, মনিরুজ্জামান, সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোড়ল, প্রচার সম্পাদক দেব প্রসাদ রায়, অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, শিক্ষা সম্পাদক শামিম হোসেন, সদস্য মাহমুদুর রহমান, আবু রায়হান, আবু হাসান প্রমুখ।
এ সময় রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও স্কেলবক্স বিতরণ করা হয়।
