২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা, দেশাত্মবোধক গান ও সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসন আগামী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রচনা প্রতিযোগিতা, ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চিত্রাংকন, নান্দনিক হস্তাক্ষর লেখা ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা, ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টায় ১ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি/আধা সরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে ও সঠিক মাপে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। সকাল ৬টা ৪৫মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত প্রভাত ফেরি। জোহরের নামাজান্তে সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত। সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। বিকাল ৪টা ৩০ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে আলোচনা সভা। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
