সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ১৮০ পিস্ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব-৬। শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে র্যাব-৬ এর একটি টিম উপজেলার প্রতাপনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতাপনগর গ্রামের সিরাজুল গাজীর ছেলে মাদক কারবারী ইউছুফ (২২) ও কুড়িকাহনিয়া গ্রামের হামিদ গাজীর ছেলে নাহিদুল (১৯) কে ১৮০ পিস্ ইয়াবাসহ আটক করেন তারা। পরে আশাশুনি থানা পুলিশে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ১৪(২)১৯ নং মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
