ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ: বাল্যবিবাহ যৌন হয়রানি ও আত্মহত্যা প্রতিরোধের আহবান

admin
February 16, 2019 8:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, শ্যামনগরের ইউএনও মো. কামরুজ্জামান, কালিগঞ্জের ইউএনও সরদার মোস্তফা শাহীন, দেবহাটার ইউএনও ইকবাল হোসন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামীমা ইসমত আরা, সহকারি শিক্ষক আনিছুর রহমান, উম্মে হাবিবা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল খায়ের, মমতাজ হোসেন, সুশীলন এনজিও’র জি.এম মনিরুজ্জামান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, ইসলাম মানব সমাজে মায়েদের অধিক সম্মান দিয়েছেন। সংসার সুখের হয় রমনীর গুণে, সব মায়েরা চাই তার সন্তান ভাল থাকুক। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। এগুলো সমাজের ব্যাধি হিসেবে সমাজকে কুরে কুরে খাচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে ভবিষ্যত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।