ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের সভা

admin
February 16, 2019 10:15 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সাপ্তাহিক মুক্ত স্বাধীন কার্যালয়ে সংগঠনের আহবায়ক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব সিদ্ধান্তের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের পাশাপাশি সংবাদপত্রের মানউন্নয়ন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব প্রদান করা হয়। সভায় আলোচনা অন্তে সাপ্তাহিক ইচ্ছে নদীকে সংগঠনের সদস্য পদ প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।