ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় কাপড়, তৈল ও চাপাতা জব্দ

admin
February 16, 2019 8:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কাপড়, হরলিক্স, নবরত্ন তৈল, দুলহান তৈল, ভেসমল তৈল এবং চাপাতা জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোমরা বিওপির টহল কমান্ডার হাবিলদার বেলায়েত হোসেনের নেতৃত্বে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩টি ভারতীয় হরলিক্স, ১৬টি নবরত্ন তৈল, ৯৬টি দুলহান তৈল ও ৩৬টি ভেসমল তৈল জব্দ করে।
একই দিন বিকালে হিজলদী বিওপি’র টহল কমান্ডার নায়েক রওশন আলীর নেতৃত্বে শিশুতলা মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি চাপাতা জব্দ করা হয়।
এদিকে, কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে কাকডাংগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়।
অপরদিকে, মাদরা বিওপির টহল কমান্ডার সুবেদার শাহাজাহান আলীর নেতৃত্বে চান্দা মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চাপাতা জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।