পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বন্ধু সংঘ আয়োজিত আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে তালার তবিবর-জনি জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় সোনামনি কিন্ডার গার্টেন স্কুল মাঠে ৯ম বারের মত আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় রাশেদুল-অভি জুটিকে ২-০ গেমে পরাজিত করে তবিবর-জনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকনাথ নাসিং হোমের পরিচালক রোটারিয়ান পুলক পাল। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলিউল ইসলাম, সোনামনি কেজি স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খান হামিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, অর্থ-সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
