ঢাকাSaturday , 16 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

admin
February 16, 2019 10:00 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রফিকুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রফিকুল ইসলাম যুগীপুকুরিয়া গ্রামের মৃত কাওছার আলী মোড়লের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পাটকেলঘাটার আদর্শ মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধষর্ণের চেষ্টার অভিযোগে গত ১০ ডিসেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মামলা নং-১ (১২) ১৮। মামলার পর থেকে আসামি রফিকুল ইসলাম মোড়ল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার এসআই জয়বালা সংগীয় ফোর্স নিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় সংকরপুর এলাকার এক ভাড়া বাসা থেকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করে।
পাটকেরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, শনিবার সকালে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।