ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেল র‌্যালি নিয়ে ২১ ভারতীয় এখন সাতক্ষীরায়

admin
February 15, 2019 9:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বসুকে স্মরণে রাখতে সপ্তম ইন্দো-বাংলা সাইকেল র‌্যালি শুরু হয়েছে।
শুক্রবার বিকালে ২১ জন ভারতীয় নাগরিক মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ‘আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ সাইকেল র‌্যালি’ নামে এই র‌্যালি শুরু করেন। কোলকাতার নেতাজী ভবন থেকে শুরু হওয়া সাইকেল র‌্যালিটি উদ্বোধন করেন নেতাজী পরিবারের লোকসভা সদস্য কৃষ্ণা কসু। ভোমরা সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে প্রথম রাত সাতক্ষীরায় কাটানোর পর ২১শে ফেব্রুয়ারির মধ্যে রাজধানী ঢাকা পৌঁছাবে র‌্যালিটি। তারা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মহান ভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। এ সময় তারা ৫২ এর একুশে ফেব্রুয়ারি বীর শহিদদের সালাম জানানোর পাশাপাশি দুই দেশ বাংলাদেশ ও ভারতের দুই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। দুই জাতির স্বাধীনতা অর্জনে তাদের বীরোচিত ভূমিকার কথাও তুলে ধরবেন সাইকেল রালিতে অংশগ্রহণকারী ভারতীয়রা। তারা বলেন, নেতাজীর আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর শততম জন্মদিনকে কেন্দ্র করে এবার এই র‌্যালির আয়োজন করা হয়েছে। প্রথম র‌্যালি শুরু হয় ২০১২ সালে।
‘ভাষা সূত্র ২০১৯’ শিরোনামে ব্যানার এবং দুই দেশের পতাকা এবং বঙ্গবন্ধু ও নেতাজীর ছবি হাতে নিয়ে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় দলের প্রধান সরোজিত রায় জানান, বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। এ সময় দু’দেশের দুই সর্বশ্রেষ্ঠ বাঙালি সেনানীর স্লোগান ‘জয় হিন্দ ও জয়বাংলা’ উচ্চারণ করেন তারা। সমৃদ্ধ ভাষা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং এ জন্য বুকের রক্তদানকারী ছাত্র যুবকদের শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।
রোটারি ক্লাব অব সাতক্ষীরা এবং রোটারি ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের যৌথ উদ্যোগে ভারত বাংলাদেশ বন্ধুত্বের স্মারক হিসাবে এই আয়োজন বলেও উল্লেখ করেন তারা।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে তাদের স্বাগত জানান রোটারি ক্লাব অব সাতক্ষীরার বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, হাবিবুর রহমান হবি, মোস্তাফিজুর রহমান নাসিম, ভূধর সরকার, আশরাফুল ইসলাম ধোনি, ফারাহ দীবা খান সাথী, শাহনাজ পারভিন মিলি, মাহমুদুল হক সাগর, এনছান বাহার বুলবুল, আকতারুজ্জামান কাজল, আনিছুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রোহিত প্রমুখ।
সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সরকারি বাংলোতে তাদের সংবর্ধনা জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পরে সাতক্ষীরা পৌরভবনে আরেকবার সংবর্ধনা জানান পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।