ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন আহমেদ আর নেই

admin
February 15, 2019 10:15 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন আহমেদ (৬৬) আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কলিযোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও থানার উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমের জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন আহমেদের একমাত্র ছেলে ইমরুল হাসান জানান, তার পিতা বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুশুলিয়া ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থান মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।