ঢাকাFriday , 15 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনির গণসংযোগ

admin
February 15, 2019 9:50 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় অব্যাহতভাবে গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। শুক্রবার দিনব্যাপী তিনি পারুলিয়া, চালতেতলা, ডেলটা, চাঁদপুর, চারকুনিয়া বাজার, নোড়ার চক এলাকার জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নূর ইসলাম গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মমতাজউদ্দিন, পারুলিয়া যুব সমাজের সভাপতি আফসার হোসেন, হযরত আলী, আবু রায়হান, সাবেক ইউপি সদস্য নবাব আলী, সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।