ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সেলিম রেজার প্রার্থিতা ঘোষণা

admin
February 14, 2019 10:22 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন আশাশুনি সদরের সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষকলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তিনি সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করে বলেন, আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও সাতক্ষীরা-৩ আসনের প্রথম সংসদ সদস্য এসএম নওয়াব আলীর ভ্রাতুস্পুত্র।
১৯৯৮ সালে আশাশুনি সদর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধ্যমত জনগণের সেবা করেছি। আমি নির্বাচিত হতে পারলে উপজেলার নদী ভাঙন প্রতিরোধে কাজ করাসহ আশাশুনি সদরে ব্যবসা করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবো। এছাড়া আশাশুনি এসে কেউ যেন হয়রানি ও নিগৃহীত না হয় সেদিকে প্রাণপণ চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।