আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ পৃথক মামলায় ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কাদাকাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন কে ২১ পিস ইয়াবাসহ মহিষাডাঙ্গা বাজার হতে হাতনোতে গ্রেফতার করা হয়। একই রাতে দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাসবাগান গ্রামের অহেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী কাজল মোড়ল কে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া জিআর মামলায় রাজাপুর গ্রামের সামাদ গাজী ও সিআর মামলায় তেঁতুলিয়া গ্রামের মোস্তাজুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
