ঢাকাThursday , 14 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আইনশৃঙ্খলা বিষয়ক অগ্রগতির ত্রৈমাসিক সভা

admin
February 14, 2019 10:18 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সাথে অগ্রগতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরে পর্যালোচনা করা হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রূপান্তরের সহযোগিতায় জিসিইআরএফের অর্থায়নে এ সভার আয়োজন করে অগ্রগতি সংস্থা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্তা¡বধানে পরিচালিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সহনশীল একটি সমাজ গঠনে উগ্রপন্থা প্রতিরোধক্ষম জনগোষ্ঠী শান্তি ও সম্প্রীতির মধ্যে জীবন যাপন করবে- এ লক্ষ্যকে সামনে রেখে অগ্রগতি সংস্থার পিস্ প্রকল্পের সমন্বয়কারী এএসকে আশরাফুল মাশরুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এসআই জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, নিরঞ্জন মন্ডল, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, সমীর রায় প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।