ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

admin
February 13, 2019 11:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় কৃষিবিদ দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক শেখ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিন বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা বিনেরপোতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামানু কৃষি গবেষক বিনেরপোতা আল আরাফাত তপু, গবেষক ওলি আহম্মদ ফকির, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা রঘুজিৎ গুহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।