ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ডজন মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

admin
February 13, 2019 10:34 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় এক ডজন মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। উপজেলার রহমতপুরের কানাগেট এলাকায় বুধবার ভোর রাতে ‘দুই দল ডাকাতের’ গোলাগুলির পর যশোর-ঝিনাইদহ সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান। নিহত বাবু চুড়ামনকাটির ইউনুস আলীর ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি ও চৌগাছা থানায় এক ডজন মামলা রয়েছে।
ওসি বলেন, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি গুলি, দুটি ধারালো হাঁসুয়া ও একটি গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।