ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
February 13, 2019 10:14 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি ট্রাক শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শতশত বাংলাদেশি রফতানি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়।
বেনাপোল-ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর রহমান কালু জানান, বেশ কিছুদিন ধরে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশী ট্রাক শ্রমিকদের ওপর নির্যাতন করে আসছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ থেকে রফতানি পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করার পর তাদের আর বাইরে বের হতে দেয়া হয় না। ফলে প্রায়ই চালকদের থাকতে হয় অনাহারে-অর্ধাহারে। চালকরা প্রতিবাদ করলে তাদরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশি ট্রাক শ্রমিকদের হয়রানির প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।