নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ার জগন্নাথপুরে জেলা পরিষদের পুকুরের খনন কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
