ঢাকাWednesday , 13 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিক সাজুর পিতা দুর্ঘটনায় আহত

admin
February 13, 2019 10:30 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজুর পিতা সিরাজুল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হক রতনপুর থেকে কালিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে রতনপুর থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ইজিবাইক তার মটর সাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়রা রক্তাত্ব অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে একটি বে-সরকারি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা নেন। বর্তমানে সিরাজুল হক নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। সিরাজুল হকের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।