ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশের উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে: মতবিনিময়কালে শ্যামনগর ওসি

admin
February 12, 2019 10:00 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি: পুলিশের উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে মতবিনিময় কালে হুশিয়ারী করেন শ্যামনগর থানার ওসি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের সাথে জনগনের মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসি তদন্ত আনিছুর রহমান মোল্যা, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, চেয়াম্যান শেখ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
মতবিনিময় কালে অফিসার ইনচার্জ সাধারণ জনগনের মতামত শোনেন। এ সময় তিনি এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, বাল্য বিবাহ মুক্তসহ পুলিশের উপর হামলাকারীদের কঠিন হুশিয়ারী প্রদান করে বলেন, হামলাকারী যে দলের, যত বড় ক্ষমতাশালী হোন তাদেরকে আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পতিত পবন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।