ঢাকাTuesday , 12 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ইউডিসির উদ্যোক্তাদের ফুলেল শুভেচ্ছা

admin
February 12, 2019 8:51 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তারা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ডিজিটাল সেন্টারে সাধারণ মানুষের স্বল্প মূলে বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে মত বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, কুলিয়া ইউডিসির উদ্যোক্তা মাহমুদুল হাসান, পারুলিয়া ইউডিসির মাহবুবর রহমান বাবু, সখিপুর ইউডিসির এমএ মামুন, নওয়াপাড়া ইউডিসির জাকির হোসেন, দেবহাটা সদর ইউডিসির হারুন অর রশীদ ও লিজা খাতুন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ডিজিটাল সেন্টারে নিয়মিত ডাটা আপলোড ও আয় বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।