শাহিন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে পরিচ্ছিন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কলেজ ক্যম্পাসে এ অভিযান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি ও রোভার ইউনিটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদি, সরকারি কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফট্যেন্ট ছানোয়ার হোসেন। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা সুলতানাসহ কলেজের সকল কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
