ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগ‌রে পু‌লি‌শকে জখম ক‌রে হ্যান্ডক্যাপ প‌রে পালা‌লো দুই মাদক সেবী

admin
February 11, 2019 12:34 am
Link Copied!

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরার শ্যামনগ‌র উপ‌জেলার জয়াখা‌লি গ্রা‌মে পু‌লি‌শের ওপর হামলা ক‌রে হ্যান্ডকাপ প‌রি‌হিত দু’মাদক সেবী পা‌লি‌য়ে গে‌ছে। হামলায় রক্তাক্ত জখম হ‌য়ে‌ছেন শ্যামনগর থানার এএসআই আব্দুল হাই।
‌রোববার (১০ ফেব্রুয়া‌রি) রাত সা‌ড়ে ১১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানান, জয়াখালি গ্রা‌মে সরস্বতী পূজা উপল‌ক্ষ্যে সামা‌জিক যাত্রাপালা আ‌য়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকা‌লে সেখা‌নে গাজা সেবন কর‌ছিল তারানীপুর গ্রা‌মের সোহাগ ও আব্দুল্লাহ। এসময় পু‌লি‌শের এএসআই আব্দুল হাই, এএসআই মিজান ও কন‌স্টেবল শাহজালাল তা‌দের আটক ক‌রে। প‌রে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখা‌নে গি‌য়ে তারা যুবলী‌গের ছে‌লে দা‌বি ক‌রে তা‌দের ছে‌ড়ে দি‌তে ব‌লে। এ‌ নি‌য়ে তর্কাত‌র্কির এক পর্যা‌য়ে সোহাগ ও আবাদুল্লাহর অন্যান্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পু‌লি‌শের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডক্যাপ প‌রি‌হিত অবস্থায় পা‌লি‌য়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। হামলা মাথা ফে‌টে রক্তাক্ত জখম হয় এএসআই আব্দুল হাই। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে শ্যামনগর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা‌বিল হো‌সেন জানান, পলাতক‌দের ধর‌তে অভিযান চল‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।