ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

admin
February 11, 2019 10:26 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শেখ শহর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে বৃদ্ধ শহর আলী উপজেলার সদর ফুলতলা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্যামনগর দিক থেকে আসা দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ শহর আলীর পরিবারের কোন অভিযোগ না থাকায় সোমবার (১১ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।