ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

admin
February 11, 2019 10:24 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আয়োজনে পৌর সদরের ৩০ জন অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মানবাধিকার কল্যান ট্রাস্টের অস্থায়ী কার্যলয়ে ট্রাস্টের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী ও সমাজ সেবক এনায়েত খান টুন্টু। কম্বল বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত মানবাধিকার কল্যান ট্রাস্টের সভাপতি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মুন্না ও অ্যাড. কামাল হোসেন, শিক্ষক ফারুক হোসেন। সভায় উপস্থিত ছিলেন কলারোয়া সভার মহিলা কাউন্সিলর লুৎফুননেছা, সন্ধ্যা রানী বর্মন, ট্রাস্টের সদস্য কামরুল ইসলাম, মাষ্টার জাহঙ্গীর হোসেন, ইউনুস আলী, শহিদুল ইসলাম,আলাল হোসেন,সাবর আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার কল্যান ট্রাস্টের সহ-সভাপতি আবু তাহের মোল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।