একুশ আমাদের গর্ব ওগো
একুশ আমাদের চেতনা,
একুশ আমাদের স্বাধিকারের শপথ
স্বাধীনতার সে যে প্রেরণা।
একুশের ভোরের নাঙা পায়ে চলা
নিশব্দ মিছিলের বোবা কান্নায়
কানায় কানায় ভরিল কখন
দেশ আর মায়ের ভালবাসায়।
আচলে জড়ানো শান্ত সন্তানেরা
কখন ধরিল রুদ্রধারণ,
রক্ত ঝরাণো একুশের সাঁঝের
সুপ্ত শাহসের মহাজাগরণ।
একুশের গাওয়া মিছিলের গান
কখন জানিনা আনিল প্রাণ,
জাগাইয়া তুলিল মহা প্লাবন
নির্ভীক একতার সমুদ্রবান।
একুশের মিছিলের মহা হুংকার
রক্ত রূধিরে আনিল জোয়ার,
লাল সবুজের পতাকা আনিল
পেলাম এদেশ তোমার আমার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
