ঢাকাMonday , 11 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অর্থ আত্মসাতের দায়ে কেসিসি কর্মকর্তার কারাদণ্ড

admin
February 11, 2019 10:42 pm
Link Copied!

খুলনা অফিস: অর্থ আত্মসাতের দায়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এস এম আবদুস সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের পিপি সেলিম আল আজাদ জানান, কেসিসির প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়।
দীর্ঘ সময় পরে মামলাটির বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড, ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, কেসিসির তৎকালীন রাজস্ব কর্মকর্তা এস কে এস তাছাদুজ্জামান ২০০৯ সালের ১৭ মার্চ বাদী হয়ে আমিরুলের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় ২০০৭ সালের ১ নভেম্বর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমিরুল এ টাকা আত্মসাৎ করেছেন মর্মে উল্লেখ করা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়।
দুদুকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পিপি সেলিম আল আজাদ ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।