ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় বেসরকারি পাট-সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের সভা

admin
February 10, 2019 9:41 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনায় বেসরকারি পাট-সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত হেেয়ছে। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মীরেরডাঙ্গা সোনালী জুট মিলস সিবিএ কার্যালয়ে বিভিন্ন বেসরকারি জুট মিলের সিবিএ নেতৃবৃন্দের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনালী জুট মিলস সিবিএ’র সভাপতি মুন্সি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি শেখ আনছার আলী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাবিল আহম্মেদ, বখতিয়ার শিকদার, ইমরান মীর, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, আফজাল হোসেন, হীরন মীর, আসলাম হোসেন প্রমুখ।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মিলগুলোর সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসন, মিল মালিক এবং ব্যাংক প্রতিনিধিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।