ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

admin
February 10, 2019 10:23 pm
Link Copied!

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ফাতেমা বেগম গার্লস হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আখিমা খাতুন (১১) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সে নিজ বাড়িতে কীটনাশক পান করে। তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
আত্মহননকারী ছাত্রী ব্রজবাকসা ঘরামি পাড়া গ্রামের আমজেদ হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আখিঁ খাতুন রোগ যন্ত্রণায় ভুগছিলো। ঘটনার দিন ব্রেইনে ব্যাপক যন্ত্রণা করায় সে সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ বাড়িতে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।