ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় পরকীয়ার বলি দুই শিশুর জননী! তদন্তের দাবি

admin
February 10, 2019 9:40 pm
Link Copied!

আশিকুর রহমান, নওয়াবেঁকী: শ্যামনগরে পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।
সূত্র জানায়, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের খালেক গাজীর স্ত্রী দুই সন্তানের জননী রোজিনা খাতুন (২৬) রোববার (১০ জানুয়ারি) বাঁশে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে বাদুড়িয়া গ্রামের নজরুল মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, বাদুরিয়া গ্রামের রজব আলীর ছেলে বাদুড়িয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের সাথে রোজিনা খাতুনের দীর্ঘদিন পরকীয়া চলে আসছিল। কয়েকদিন আগে রোজিনার স্বামী আব্দুল খালেক গাজী ইটভাটা থেকে বাড়ি আসলে ঘটনাক্রমে মোবাইল রেকর্ডিং এর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে রোজিনার পিতা-মাতা গ্রামবাসী ও অন্যরা রোজিনাকে তীব্র ভৎসনা করেন। এর প্রেক্ষিতে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এ কারণে লোকলজ্জার ভয়ে রোজিনা খাতুন এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রোজিনার পরিবার ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, আমি সরেজমিনে গিয়েছি। আমি এ ঘটনাটির সঠিক তদন্ত পূর্বক অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।